রাঙামাটিতে অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ

রাঙামাটিতে অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ

রাঙামাটিতে অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলা শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে আবারও সংঘবদ্ধ উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতার অভিযোগ উঠেছে। অস্ত্রের মুখে এক মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পর তাকে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার গভীরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে লাভ পয়েন্ট অতিক্রম করে একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রামের রাউজান থেকে মোটরসাইকেলে করে রাঙামাটির দিকে আসছিলেন।

একটি সূত্র জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন সশস্ত্র পাহাড়ি যুবক মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার গভীরে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগীকে উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, আসামবস্তি-কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন নির্জন অংশ দীর্ঘদিন ধরেই ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল কমে গেলে সংঘবদ্ধ অপরাধীরা সেই সুযোগ কাজে লাগিয়ে পথচারী ও যানবাহনের গতিরোধ করে অপরাধ সংঘটিত করে বলে অভিযোগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *