ভারত-বাংলাদেশ সীমান্তে ২৪ হাজার ইয়াবা জব্দ করল ত্রিপুরা পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্তে ২৪ হাজার ইয়াবা জব্দ করল ত্রিপুরা পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্তে ২৪ হাজার ইয়াবা জব্দ করল ত্রিপুরা পুলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত (আইবিবি) সংলগ্ন কুলুবাড়ি সীমান্ত সড়ক এলাকায় মোবাইল টহল অভিযানে আনুমানিক ২১ লাখ ৫০ হাজার রুপি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

শুক্রবার গভীর রাতে নিয়মিত সীমান্ত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সোনামুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস।

পুলিশ জানায়, অভিযানে ২ দশমিক ৫ কেজি ওজনের মোট ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৪২০ স্ট্রিপ টেপান্ডোটাল (Tepandotal) ট্যাবলেটও জব্দ করা হয়েছে, যাতে মোট ৪ হাজার ২০০টি ট্যাবলেট রয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে। কোনো দাবিদার না থাকায় এগুলোকে অদাবিকৃত (Unclaimed) সম্পত্তি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক হিসাবে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫০ হাজার রুপি।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকগুলোর প্রকৃত মালিক ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সোনামুড়া পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মাদকের চালানটি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *