আরকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর মিয়ানমারের পত্রিকায়

আরকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর মিয়ানমারের পত্রিকায়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কমান্ডার ইন চিফ (প্রধান) তোয়ান ম্রাত নাইং আহত অবস্থায় বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে।

রোহিঙ্গা জেনজি মুভমেন্টের সংগঠক সাহাত জিয়া হিরো তার ফেসবুক পোস্টে লিখেছেন – ‘ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত স্থানীয় কিছু সংবাদ অনুযায়ী এএ প্রধান বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

তবে তিনি পোস্টে উল্লেখ করেন, ‘এই তথ্য সত্যি বা ভুল হতে পারে’।

হিরো সূত্র হিসেবে পোস্টের কমেন্টে মংডু ডেইলি নিউজ নামে রাখাইন ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পোস্ট লিংক যুক্ত করেছেন যেখানে বার্মিজ ভাষায় তথ্যটি দেওয়া হয়েছে।

আরকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর মিয়ানমারের পত্রিকায়

যদিও আরকান আর্মির পক্ষ থেকে এই সংক্রান্ত কোন তথ্য বা বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি একই সাথে অনেক নেটিজেনকে বিষয়টি গুজব বলে মন্তব্য করতে দেখা গেছে।

এদিকে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, গত ২৪ জুন রাখাইনের মংডুতে আরকান আর্মির একটি ক্যাম্পে দুটি জেএফ-১৭ যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় মিয়ানমারের জান্তা নিয়ন্ত্রিত বিমানবাহিনী।

হামলার সময় আরকান আর্মির প্রধান সেখানে ছিলেন কিনা? এমন কোনো তথ্য মিলেনি। তবে অসমর্থিত সূত্রের দাবী তিনি সেখানে ছিলেন এবং গুরুতর আহত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *