টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তেলের ট্যাঙ্কের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, রোববার রাত ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়িটির তেলের ট্যাঙ্কের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed