সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়। ওইদিন রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ও র‍্যাব-৯-এর সদস্যরা জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করেন। সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ধারণা, উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্রসামগ্রী চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রমের ফলে অস্ত্র, বিস্ফোরক, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed