রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার বিরুদ্ধে

রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার বিরুদ্ধে

রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার বিরুদ্ধে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২-এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং উপকারভোগী রাবার চাষিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাষি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা।

সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে রাবার দর যাচাই-বাছাই কমিটি ও বিক্রয় কমিটির কোনো সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে রাবার বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং উপকারভোগীরা তাদের প্রাপ্য শেয়ারের অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের অভিযোগ, জেনারেল ম্যানেজারের নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। প্রয়োজনীয় ডিও লেটার ও কাগজপত্র ছাড়াই রাবার বিক্রি করায় দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।

রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অফিসের বরাদ্দকৃত ৪৬ ড্রাম ফর্মিক এসিডের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এছাড়া রাবার বিক্রির হিসাব, শ্রমিক নিয়োগ এবং বিল-ভাউচারে নানা ধরনের অনিয়মের অভিযোগও তোলা হয়। অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন গ্রাম লিডার ও ব্যবস্থাপনা কমিটির সদস্যকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে উপকারভোগীদের ভিটাবাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত ঝুলে থাকায় বহিরাগতদের জমি দখলের সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে চাষিরা রাবার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উপকারভোগীদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।

এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডার চাইসুইমং, চেমীর লিডার সুকুমার তঞ্চঙ্গ্যা, সুশিলাসহ অন্যান্য সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *