প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বাঘাইছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিজিবির চারা বিতরণ

সাজেক-জীবতলাসহ বিভিন্ন এলাকায় সাড়ে ৪ হাজার চারা রোপণ করল মারিশ্যা জোন

সাজেক-জীবতলাসহ বিভিন্ন এলাকায় সাড়ে ৪ হাজার চারা রোপণ করল মারিশ্যা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রামের উদ্যোগে গ্রহণ করা ১ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার আওতায় রাঙামাটির মারিশ্যা জোন (২৭ বিজিবি) ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

সোমবার (২৯ জুন) মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সরকারের সবুজায়ন কর্মসূচিকে সফল করতে প্রথম পর্যায়ে মারিশ্যা জোনের জন্য ৭ হাজার ফলজ গাছের চারা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে লটকন, সুপারি, জাম, বেল, লেবু, জলপাই, কাঠজাম ও কাঁঠালের চারা।

উদ্বোধনের দিনই সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ড লংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছড়াপাড়া, খাগড়াছড়িপাড়া, নলকাটাছড়াপাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া ও মাস্টারপাড়াসহ জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোট ৪ হাজার ৫০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

সাজেক-জীবতলাসহ বিভিন্ন এলাকায় সাড়ে ৪ হাজার চারা রোপণ করল মারিশ্যা জোন

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অপস অফিসার মেজর অমিত কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতিরও অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা গাছ রোপণ করব, তার যত্ন নেব এবং পরিচর্যা করব। কারণ এই সবুজ বাংলাদেশই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনী ও বিজিবি পার্বত্যাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *