আলীকদমে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই লক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আলীকদমে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই লক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আলীকদমে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই লক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে বন বিভাগ ও সেনাবাহিনীর আলীকদম জোনের যৌথ উদ্যোগে দুই লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) মেন্দনপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং মেন্দনপাড়া-পোয়ামহুরী সীমান্ত সড়কের দুই পাশে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আলীকদম বন বিভাগের উদ্যোগে এবং আলীকদম জোনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির উদ্বোধন করেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আশিকুর রহমান আশিক।

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম এবং লামা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান।

আলীকদমে বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই লক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে মেন্দনপাড়া থেকে পোয়ামহুরী সীমান্ত সড়কের দুই পাশে প্রায় দুই লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকদের মতে, এ কর্মসূচি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধ, বনজ সম্পদ বৃদ্ধি এবং একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, আলীকদম বন বিভাগ জানিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সীমান্ত সড়কের দুই পাশে পর্যায়ক্রমে চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *