গুজব ও অপপ্রচার প্রতিরোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

গুজব ও অপপ্রচার প্রতিরোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

গুজব ও অপপ্রচার প্রতিরোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, গুজব ও মিথ্যা তথ্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর; তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও জানান, ভুয়া পরিচয়ে পরিচালিত ফেসবুক আইডি বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়মিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন অভিযোগ করেন, ‘সিএইচটি এলায়েন্স’, ‘অবুঝ মন’ ও ‘অজানা পৃথিবী’ নামে পরিচালিত কয়েকটি ফেসবুক আইডি থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের অনেকগুলোই ভিত্তিহীন। বিশেষ করে তাঁর নামে বদলি বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে অসংগত বলে তিনি দাবি করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জামায়াতের জেলা সেক্রেটারি মনসুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব-অপপ্রচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *