জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বান্দরবানে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বান্দরবানে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বান্দরবানে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচি এবং ১১-দলীয় ঐক্যজোটের ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আগামী এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করেন জেলা জামায়াতের নেতারা।

সভায় জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ৩ জুলাই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও কর্মসূচি ঘোষণা, ৪ জুলাই ১১-দলীয় গণমিছিল, ৫ থেকে ১৫ জুলাই ওলামা-মাশায়েখ ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা, ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২০ জুলাই নারী ও শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা, ২৩ থেকে ৩০ জুলাই জেলাব্যাপী ছাত্রসংগঠনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ১ আগস্ট পৌরসভার উদ্যোগে মিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রম বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট বান্দরবানের মুক্তমঞ্চে ১১-দলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের ভাষ্য, এই আন্দোলন নতুন করে বেঁচে থাকার প্রেরণা দিয়েছে এবং দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথ সুগম করেছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *