জেএসএস নেতাকে দিয়ে গণসংহতি আন্দোলনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন

জেএসএস নেতাকে দিয়ে গণসংহতি আন্দোলনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন

জেএসএস নেতাকে দিয়ে গণসংহতি আন্দোলনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর ৩৫ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে সাবেক এক জেএসএস নেতাকে আহবায়ক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুন সকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ার আইএফসি রেস্টুরেন্টে “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন কর” এবং “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল অসম চুক্তি বাতিল কর” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আম্বেদকর চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহীদ শিমুল। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, জাতীয় স্বার্থ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে গণসংহতি আন্দোলনের ৩৫ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন এম এন লারমা সমর্থিত জেএসএসের সাবেক নেতা আম্বেদকর চাকমা। তাঁর নেতৃত্বে জেলায় গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটি জেলার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, রাজনৈতিক মতবিনিময় এবং গণসংহতি আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা পালন করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *