দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বান্দরবান, ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বান্দরবান, ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বান্দরবান, ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত: জেলা প্রশাসক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারী বর্ষণ ও সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বান্দরবান জেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে মোট ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৌসুমি বৃষ্টিপাত ও নিম্নচাপজনিত প্রতিকূল আবহাওয়ার কারণে সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কা বিবেচনায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক দল এবং সংশ্লিষ্ট সরকারি সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগের সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল, খাড়া টিলা কিংবা পাহাড় কেটে নির্মিত বসতিতে বসবাসকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ধসের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তাই সম্ভাব্য দুর্যোগের আগেই প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *