ঢলের পানিতে প্রাণ ফিরল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন ১২৫ মেগাওয়াট

ঢলের পানিতে প্রাণ ফিরল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন ১২৫ মেগাওয়াট

ঢলের পানিতে প্রাণ ফিরল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন ১২৫ মেগাওয়াট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন পূর্বের তুলনায় অনেকটাই বেড়েছে।
ঢলের পানিতে প্রাণ ফিরল কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন ১২৫ মেগাওয়াট

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটই সচল রয়েছে। এই ৪টি ইউনিট থেকে বর্তমানে মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ জানান, বর্তমানে কেন্দ্রের ৫টির মধ্যে ৪টি ইউনিট সচল রয়েছে। এর মধ্যে ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪নং ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২৮ মেগাওয়াটসহ মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও জানান, ‘বর্তমানে রুলকার্ভ (পানির পরিমাপক নির্দেশিকা) অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে এবং হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।’

উল্লেখ্য, সম্পূর্ণ পানির ওপর নির্ভরশীল কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে ঠেকলেও বর্ষা শুরু হওয়ায় কেন্দ্রটিতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *