ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার বেলা সাড়ে ১১টা তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। দুপুর ৩টায় হিলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

এর আগে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনী ‍উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *