বান্দরবান জেলা প্রশাসনের সব কর্মকর্তা ছুটি বাতিল
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, পাহাড়ধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, গত ২ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এতে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। এ প্রেক্ষাপটে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসহ প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের স্বার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর আগামী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বর্ষণে জেলার মাতামুহুরী ও সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে এবং জেলা ও উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধস ও অতিবৃষ্টির পানি জমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।