চট্টগ্রামের বাঁশখালীতে পানিবন্দি পরিবারের মধ্যে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে পানিবন্দি পরিবারের মধ্যে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে পানিবন্দি পরিবারের মধ্যে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপজেলার উত্তর জলদি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থেকে সংস্থাটির ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে থাকা ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্যোগকবলিত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *