জামালপুরে নদী ভাঙনের শিকার ৩০টি পরিবারকে বিজিবির সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সীমান্ত এলাকার পাথরের চর এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি মশুরের ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, হাফ কেজি লবণ, স্যালাইন পাঁচ প্যাকেট, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট ও এক কেজি মুড়ি বিতরণ করা হয়।
এসময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙনকবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবি সব সময় মানুষের পাশে আছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু পেরেছি নদী ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
এখানে ৩০টি পরিবার জিঞ্জিরাম নদী ভাঙনে বসতবাড়ি হারিয়েছে তাদের মধ্যে কিছুটা সহায়তা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।