চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৩ জুলাই) ও রোববার দিনব্যাপী সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও পানিবন্দি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন।

এসময় শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেয়া এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন সেনাবাহিনীর সদস্যরা।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা জানান, কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় তারা কষ্টে দিন কাটাচ্ছিলেন। সেনাবাহিনীর এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি এনে দিয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। যতদিন প্রয়োজন হবে, ততদিন স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।