উখিয়ায় ২০ টনের বেশি বর্জ্য অপসারণ, ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি

উখিয়ায় ২০ টনের বেশি বর্জ্য অপসারণ, ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি

উখিয়ায় ২০ টনের বেশি বর্জ্য অপসারণ, ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম। একই সঙ্গে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের সহায়তায় পরিচালিত দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন উখিয়া টিমের ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এটি ছিল সংগঠনটির ১৪তম পরিচ্ছন্নতা অভিযান।

আয়োজকরা জানান, কোর্টবাজারের দক্ষিণ পাশসহ আশপাশের বসতবাড়ি ও বাজার এলাকা থেকে আনুমানিক ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক আহমেদ, বিডি ক্লিন কক্সবাজারের সমন্বয়ক ছৈয়দ করীম, জেলা অতিরিক্ত সমন্বয়ক মো. আকিবুল আলম, সহসমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

উখিয়ায় ২০ টনের বেশি বর্জ্য অপসারণ, ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি

সরওয়ার জাহান চৌধুরী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানান।

বিডি ক্লিন উখিয়া টিমের টিম লিডার ওমর ফারুক বলেন, স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ স্থায়ী সমাধান নয়। উখিয়ায় ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের আশ্বাস পাওয়া গেছে।

এছাড়া কোর্টবাজার ব্যবসায়ী সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, নিয়মিত তদারকি জোরদার এবং ঘটনাস্থলে ‘এখানে বর্জ্য ফেলবেন না’ লেখা সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে সংগঠনটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *