বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক, ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ ও চিকিৎসাসেবা

বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক, ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ ও চিকিৎসাসেবা

বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক, ৫ শতাধিক পরিবার পেল ত্রাণ ও চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বুধবার (২২ জুলাই) সকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন।

May be an image of one or more people and text that says "অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্স্ত অসহায় এলাকাবাসীকে থাদ্য সামত্ররী বিতরণ @ শষকটী খালা খানা DI"

এ সময় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শতাধিক মানুষের জন্য বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

May be an image of one or more people

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্যোগ ও জাতীয় সংকটের প্রতিটি মুহূর্তে জনগণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে ত্রাণ বিতরণ, উদ্ধার তৎপরতা, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

May be an image of ‎one or more people and ‎text that says "‎অতিবাষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষত্ন্ত অসহায় এলাকাবাসীকে মাওওवততর বিতतত াও উਗ 0B ا বাংলাদেশ ዩ‎"‎‎

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিজিবির এ সহায়তা সংকটময় সময়ে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে খাদ্যসামগ্রী ও বিনামূল্যের চিকিৎসাসেবা দুর্গত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *