পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পাশে ৪৩ বিজিবি, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন খাতে মানবিক সহায়তা

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পাশে ৪৩ বিজিবি, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন খাতে মানবিক সহায়তা

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পাশে ৪৩ বিজিবি, শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন খাতে মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে জোন সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষিকাজে ব্যবহারের জন্য স্প্রে মেশিন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী, অসচ্ছল ও দরিদ্র পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *