ভারত সীমান্তে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন মোটরসাইকেল জব্দ করল ১২ বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ঠেগামুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটহরিণা জোনের (১২ বিজিবি) অধীন ঠেগামুখ বিওপির একটি টহল দল নিয়মিত সীমান্ত টহলকালে মোটরসাইকেলটি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, ঠেগামুখ বিওপির হাবিলদার জোহরুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী ঠেগামুখ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ইয়ামাহা মোটরসাইকেল পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।