রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে হাজির না হয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর বিশেষ অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।