লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পূর্ব জালালাবাদ গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন (২৬), পিতা- জামসেদ আলীকে গাঁজাসহ আটক করা হয়।

বিজিবি জানায়, দেশব্যাপী মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় সুবেদার মো. মাছুম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, “মাদকের ভয়াবহতা থেকে দেশ ও যুবসমাজকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *