উখিয়ায় অপহৃত শিশু বাঁধা অবস্থায় উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় অপহৃত শিশু বাঁধা অবস্থায় উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় অপহৃত শিশু বাঁধা অবস্থায় উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত ছয় বছরের এক শিশুর হাত বাঁধা এবং ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জকরিয়া (৩০)। তিনি ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, এক শিশুর হাত বাঁধা এবং তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ সময় শিশুটিকে আতঙ্কিত অবস্থায় চিৎকার করতে শোনা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের নজরে আসে।

পরে পুলিশ গোপন সূত্রে তথ্য সংগ্রহ করে জানতে পারে, ভিডিওতে থাকা শিশুটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। সংশ্লিষ্ট ব্লকের হেডমাঝির মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত করে জানা যায়, শিশুটি একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছেলে রহমত আলী (৬)।

পুলিশের তথ্যমতে, গত ২২ জুলাই রহমত আলী অপহরণের শিকার হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ২৬ জুলাই শিশুটির পরিবার দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করার পর তাকে ফিরে পায়। তবে অপহরণকারীদের অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি আইনগত ব্যবস্থা নিতে সাহস করেনি বলে জানিয়েছে পুলিশ।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জকরিয়া ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকানে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসার পর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত তথ্য সংগ্রহ শুরু করেন। পরে বিভিন্ন উৎস, স্থানীয় হেডমাঝি, সাব-মাঝি ও গোপন তথ্যদাতাদের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। একপর্যায়ে ক্যাম্প-১৮ থেকে জকরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ এপিবিএনের হাতে গ্রেপ্তার জকরিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *