সবুজ ভবিষ্যতের বার্তা দিল সেনাবাহিনীর লংগদু জোন, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ

সবুজ ভবিষ্যতের বার্তা দিল সেনাবাহিনীর লংগদু জোন, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ

সবুজ ভবিষ্যতের বার্তা দিল সেনাবাহিনীর লংগদু জোন, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় এবং লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব এ উদ্যোগকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।

তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি গাছ রোপণ করা এবং সেটির নিয়মিত পরিচর্যা করা।”

সবুজ ভবিষ্যতের বার্তা দিল সেনাবাহিনীর লংগদু জোন, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতন নতুন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা এবং আশপাশের এলাকায় বিতরণ করা চারাগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। স্থানীয়দের প্রত্যাশা, লংগদু জোনের এ উদ্যোগ শুধু সবুজায়নই নয়, পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *