বিজিবির মানবিক উদ্যোগে পঞ্চগড়ে ৫০০ প্রান্তিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

বিজিবির মানবিক উদ্যোগে পঞ্চগড়ে ৫০০ প্রান্তিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

বিজিবির মানবিক উদ্যোগে পঞ্চগড়ে ৫০০ প্রান্তিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৫০০ দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ আগস্ট) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর উদ্যোগে আটোয়ারী উপজেলার ধামুর ইউনিয়নের গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

May be an image of one or more people and text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

আয়োজকরা জানান, চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

May be an image of one or more people, dais and text

অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচার প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করছে।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, খাদ্য ও ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

May be an image of one or more people, people studying, dais and text

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তবর্তী মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

May be an image of one or more people and text

অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সিভিল সার্জন, পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির এই মানবিক উদ্যোগে চিকিৎসাসেবা পাওয়া স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *