কক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
রোববার (২ আগস্ট) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নারঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
আটক হাফেজ শফিক (১৯) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর ব্লক-এ/৬-এর বাসিন্দা।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।