তথ্য গোপন করে রিট: খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

তথ্য গোপন করে রিট: খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

তথ্য গোপন করে রিট: খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ গোপন করে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা বর্ধিত করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর ওই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট পিটিশনারদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এরপর আইনজীবী মনজিল মোরসেদ জানান, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটা মালিকদের পক্ষে ইটভাটা মালিক সমিতি একটি রিট পিটিশন দায়ের করলে ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। এ আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার আদালত গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেন। আপিল বিভাগের এ আদেশ সত্বেওরিট পিটিশনার খাগড়াছড়ি জেলা ইট ভাটা মালিক সমিতি গত ৬ জুলাই হাইকোর্টে নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করার জন্য একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট বিভাগ উক্ত নিষেধাজ্ঞার আদেশ বর্ধিত করে দেন কিন্তু আদালতে আপিল বিভাগের উক্ত স্থগিত আদেশের বিষয় উল্লেখ করা হয়নি।

তিন পার্বত্য জেলায় অবৈধ ইট ভাটা উচ্ছেদে জনস্বার্থে এইচ আর পি বির দায়ের করা বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে অবহিত হওয়ার পর গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিষয়টি সম্পর্কে আদালতকে অবহিত করা হয়। আদালতবিষয়টি সম্পর্কে শুনানির জন্য কজ লিস্টে আজ অন্তর্ভুক্ত করেন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতে রিট পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট পারভেজ হোসেন শুনানি করেন এবং বলেন তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। তিনি বলেন যে এই মামলাটা তিনি আর চালাতে চাচ্ছেন না। এরপর আদালত খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতি রিট পিটিশনারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবরে ওই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন। আদালত অপর এক আদেশে রুল ডিসচার্জ করে দেন এবং আদেশের কপি সব বিবাদীদের নিকট পাঠানোর নির্দেশ দেন বলে জানান মনজিল মোরসেদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed