অসুস্থ মিথিনা চাকমার পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন, মানবিক সহায়তায় স্বস্তি পরিবারে

অসুস্থ মিথিনা চাকমার পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন, মানবিক সহায়তায় স্বস্তি পরিবারে

অসুস্থ মিথিনা চাকমার পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন, মানবিক সহায়তায় স্বস্তি পরিবারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে চিকিৎসা, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক কল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় এবার এক অসুস্থ পাহাড়ি মিথিনা চাকমার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে অসুস্থ মিথিনা চাকমার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

জালিয়াপাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আনান আবরার ইসলাম। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অসুস্থ যুবকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতা ও আন্তরিক সমর্থনের আশ্বাস দেন।

মিথিনা চাকমা গুইমারা উপজেলার ৪ নং আমতলী পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার কারণে তার পরিবারের ওপর চিকিৎসার ব্যয়ভার ক্রমেই বেড়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই সহযোগিতা পরিবারটির জন্য নতুন আশার সঞ্চার করেছে।

অসুস্থ মিথিনা চাকমার পাশে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন, মানবিক সহায়তায় স্বস্তি পরিবারে

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের অনেক প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসহ মৌলিক সেবা পাওয়া এখনো চ্যালেঞ্জের বিষয়। এমন বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্গম এলাকায় অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ক্রীড়া সামগ্রী প্রদান, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের মাধ্যমে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এলাকাবাসীর মতে, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের কারণে পাহাড়ের সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর একটি আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে জরুরি মুহূর্তে দ্রুত সহযোগিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রেখেছে। এসব কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *