লংগদুতে বন্যাকবলিত ৪০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ধান বিতরণ

লংগদুতে বন্যাকবলিত ৪০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ধান বিতরণ

লংগদুতে বন্যাকবলিত ৪০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ধান বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষি উৎপাদনে ফিরিয়ে আনতে রাঙামাটির লংগদু উপজেলায় ৪০০ কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় বীজ ধান বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন সচল রাখা এবং কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উদ্বুদ্ধ করতে এবং উৎপাদনে ফিরিয়ে আনতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষকের মাঝে উন্নতমানের বীজ ধান বিতরণ করা হয়েছে, যা আগামী মৌসুমের আবাদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *