৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা নিয়ে প্রান্তিক মানুষের পাশে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন

৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা নিয়ে প্রান্তিক মানুষের পাশে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন

৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা নিয়ে প্রান্তিক মানুষের পাশে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত এলাকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলায় ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নগদ অর্থ, শিক্ষা উপকরণ, নির্মাণসামগ্রী এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন সহায়তাসহ মোট ৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা প্রদান করেছে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজনগর ব্যাটালিয়ন ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাসকিন উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

বিজিবি সূত্র জানায়, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলতে চারজন নারীকে চারটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। পাশাপাশি শিবের আগা স্কুলের মেঝে ঢালাইয়ের জন্য ৩০০ ফুট কংকর দেওয়া হয়।

৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা নিয়ে প্রান্তিক মানুষের পাশে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন

এ ছাড়া অসহায় পরিবারের আবাসন সহায়তার অংশ হিসেবে তিনজনকে ঘর নির্মাণের জন্য সাত বান টিন প্রদান করা হয়েছে। চিকিৎসা ব্যয় ও মেয়ের বিয়ের খরচে পাঁচজনকে মোট ৩২ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিদ্যালয়কে একটি জেনারেটর দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শিক্ষার মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন। জোন এলাকার আটটি অনগ্রসর বিদ্যালয়ের আটজন শিক্ষককে মাসিক বেতন সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা হয়।

সব মিলিয়ে ১৯ জন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার আর্থিক ও উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।

৩ লাখ ২০ হাজার টাকার সহায়তা নিয়ে প্রান্তিক মানুষের পাশে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন

অনুষ্ঠানে বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাসকিন বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই দায়িত্ব পালন করে না, বরং সীমান্তবর্তী এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নেও বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাসবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এসব সহায়তা শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেই নয়, অনেক পরিবারের জন্য নতুন আয়ের পথ তৈরি করবে এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রাজনগর ব্যাটালিয়নের ধারাবাহিক মানবিক কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও বিজিবির সঙ্গে জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় করছে। দরিদ্র মানুষের পাশে থেকে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে বিজিবির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *