বাংলাদেশে পাচারের সময় মিজোরামে ৭টি একে রাইফেল ও ২ হাজার ৫০ রাউন্ড গুলি জব্দ, তিনজন আটক

বাংলাদেশে পাচারের সময় মিজোরামে ৭টি একে রাইফেল ও ২ হাজার ৫০ রাউন্ড গুলি জব্দ, তিনজন আটক

বাংলাদেশে পাচারের সময় মিজোরামে ৭টি একে রাইফেল ও ২ হাজার ৫০ রাউন্ড গুলি জব্দ, তিনজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মিজোরামের লুংলাই জেলার থিংসাই এলাকায় অভিযান চালিয়ে ৭টি একে (একে-সিরিজ) রাইফেল এবং ২ হাজার ৫০ রাউন্ড গুলি জব্দ করেছে থিংসাই থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে থিংসাই ও খাওহরি এলাকার মধ্যবর্তী তুইফাই লেই এলাকায় যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় চেরহলুন থেকে লুংলাইগামী একটি ম্যাক্সি ক্যাব থামিয়ে তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লুংলাই চনমারি-৩ এলাকার লালরুয়াতফেলি (৪২), মিয়ানমারের লেইসেন এলাকার লাললুংনেমা (৩০) এবং গাড়িচালক চেরহলুন এলাকার মেসাক লালভেনসাঙ্গা (২৭)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আটক তিনজনের বিরুদ্ধে থিংসাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে হাজির করার জন্য লুংলাইয়ে নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জব্দ করা প্রতিটি একে রাইফেলের সম্ভাব্য মূল্য প্রায় ৫ লাখ রুপি। এছাড়া প্রতিটি গুলির মূল্য প্রায় ৫০০ রুপি হিসেবে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মোট আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ ২৫ হাজার রুপি।

এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে অভিযোগ রয়েছে, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছিল। তবে এ অভিযোগের বিষয়ে এখনো ভারতীয় পুলিশ বা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *