বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর উদ্যোগে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর উদ্যোগে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর উদ্যোগে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের সুবিধার্থে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১টায় ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েরা যাতে প্রকাশ্যে সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে অস্বস্তি বা সামাজিক সংকোচে না পড়েন এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নবনির্মিত ব্রেস্টফিডিং কর্নারটি রঙিন বেলুন ও আকর্ষণীয় ব্যানারে সাজানো হয়েছে। সেখানে মায়েদের বসার জন্য আরামদায়ক সোফা, ফ্যান, সুপেয় পানির ব্যবস্থা এবং শিশুদের জন্য খেলনাসহ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও মা-শিশুর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্যসম্বলিত পোস্টারও প্রদর্শন করা হয়েছে।

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর উদ্যোগে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন

উদ্বোধনকালে ইউএনও আমেনা মারজান বলেন, “হাসপাতালের মতো জনবহুল স্থানে একটি নির্ধারিত ব্রেস্টফিডিং কর্নার থাকা অত্যন্ত প্রয়োজন। চিকিৎসা নিতে এসে অনেক মাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় শিশুদের দুধ খাওয়ানো নিয়ে তারা ভোগান্তিতে পড়েন। এই উদ্যোগ মায়েদের স্বাচ্ছন্দ্য বাড়াবে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম ইউএনওর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে এই ব্রেস্টফিডিং কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মায়েদের শারীরিক ও মানসিক ভোগান্তি কমবে এবং সময়মতো শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে তারা আরও উৎসাহিত হবেন।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *