অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা পরিষদ সদস্য হাবীব, উপহার দিলেন পাঠ্যবই

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা পরিষদ সদস্য হাবীব, উপহার দিলেন পাঠ্যবই

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা পরিষদ সদস্য হাবীব, উপহার দিলেন পাঠ্যবই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আর্থিক সংকটে পড়াশোনা ব্যাহত হতে বসা এক অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শহীদ আব্দুল আলী একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী মো. জোবায়েরের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন, যাতে সে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

জানা যায়, পারিবারিক অভাব-অনটনের কারণে জোবায়েরের প্রয়োজনীয় পাঠ্যবই কেনা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম ব্যক্তিগত উদ্যোগে তার জন্য প্রয়োজনীয় সব বই সংগ্রহ করে শিক্ষার্থীর হাতে তুলে দেন।

পাঠ্যবই পেয়ে আবেগাপ্লুত জোবায়ের কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই সহযোগিতা তার পড়াশোনা চালিয়ে যেতে নতুন প্রেরণা জোগাবে। ভবিষ্যতে ভালো ফলাফল করে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করে সে।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা ব্যাহত না হয়, সে ক্ষেত্রে জনপ্রতিনিধিদের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষার প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয়রা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি মো. হাবীব আজমের ধারাবাহিক সহযোগিতামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *