মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে মোট ১১৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৯০ জন পাহাড়ি এবং ২৫ জন বাঙালি ছিলেন।
ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।
এ ছাড়া তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।”
তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে উৎসাহ দিতে মাটিরাঙ্গা সেনা জোন নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।