‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ

‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ

‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘আদিবাসী’ শব্দের ব্যবহারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক বন্ধ, পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-গোষ্ঠীর (বাঙালিসহ) জন্য শিক্ষা ও চাকরিতে সমান কোটা, সমান আয়কর সুবিধা এবং সমঅধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), ঢাকা মহানগর শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ক্ষেত্রে ‘উপজাতি’ শব্দ ব্যবহৃত হলেও পরবর্তী সময়ে ‘আদিবাসী’ পরিচয়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাদের দাবি, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারকে সতর্ক থাকতে হবে।

‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিদ্যমান আয়কর অব্যাহতির সুবিধা স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। একই সঙ্গে জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০তম গ্রেড) পদে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পৃথক কোটা চালুর দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা’র সভাপতি, লেখক, গবেষক ও সাংবাদিক এ এইচ এম ফারুক, পিসিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি আল আমিন, স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ, পিসিসিপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সাকিব এবং সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক থোয়াই চিং মং শাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা।

‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের বাঙালি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পৃথক কোটার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ এইচ এম ফারুক বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং পরবর্তী সংশ্লিষ্ট আইনগুলোতে ‘উপজাতি’ শব্দ ব্যবহৃত হয়েছে। তাঁর দাবি, পরবর্তীকালে ‘আদিবাসী’ পরিচয়ের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে সামনে এসেছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সাংবিধানিক কাঠামো রক্ষায় এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পিসিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি আল আমিন বলেন, ঐতিহাসিক তথ্য ও বিভিন্ন গবেষণার ভিত্তিতে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর ইতিহাস নিয়ে আলোচনা প্রয়োজন বলে তারা মনে করেন। তিনি এ বিষয়ে বিভিন্ন গবেষক ও লেখকের মতামতেরও উল্লেখ করেন।

‘আদিবাসী’ শব্দের রাজনীতি বন্ধ করে সমান কোটা ও আয়কর সুবিধার দাবিতে পিসিসিপির বিক্ষোভ

সভাপতির বক্তব্যে রাসেল মাহমুদ বলেন, পার্বত্য অঞ্চলের পরিচয়-রাজনীতির বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে সংবিধান ও রাষ্ট্রীয় নীতির আলোকে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে ‘উপজাতি’ শব্দ ব্যবহৃত হলেও বর্তমানে ‘আদিবাসী’ পরিচয়ের দাবি উত্থাপন করা হচ্ছে। জাতীয় ঐক্য ও রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. ‘আদিবাসী’ শব্দের আড়ালে দেশভাগ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-গোষ্ঠীর (বাঙালিসহ) জন্য শিক্ষা ও চাকরিতে সমান কোটা নিশ্চিত করা।
৩. পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল নাগরিকের জন্য বৈষম্যহীন ও সমান আয়কর ব্যবস্থা চালু করা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *