বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬: চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬: চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬: চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া সেনানিবাসে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। তিনি বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

গত ১ আগস্ট শুরু হওয়া এবারের বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। কয়েক দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব অর্জন করে ১১ পদাতিক ডিভিশন।

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬: চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম ‘শ্রেষ্ঠ খেলোয়াড়’ নির্বাচিত হন। অন্যদিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া ‘শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

কাবাডি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দলীয় খেলা। শারীরিক সক্ষমতা, ক্ষিপ্রতা, কৌশল, দলীয় সমন্বয় ও মানসিক দৃঢ়তার সমন্বয় প্রয়োজন হওয়ায় সেনাসদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের দলগুলোর অংশগ্রহণ সেনাসদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *