প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের

প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের

প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজায়ি।

শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর ঘোষণার পরপরই ইরানি আইনপ্রণেতা এই হুঁশিয়ারি দেন।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া লিখেছেন, ‘সৌদি আরবকে জানা উচিত, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগজে-কলমের চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না; যেমন বছরের পর বছর একতরফাভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি।’

রেজায়ি আরও বলেন, ‘আপনাদের নীতিতে সংস্কার আনুন, যাতে নিরাপত্তার জন্য অন্যদের কাছে হাত পাততে না হয়।’

শুক্রবার সৌদি আরবের মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে’ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, এ চুক্তি তিন দেশের সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর করা এবং অঞ্চল ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় বাহ্যিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি প্রতিরক্ষার সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের একটি কাঠামো তৈরি করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তির একটি ধারায় বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলাকে তিন দেশের সবার বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে এবং সে অনুযায়ী সম্মিলিত প্রতিক্রিয়ার ভিত্তি তৈরি হবে।

এদিকে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছে তুরস্ক। শুক্রবার এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান এ কথা বলেন।

তিনি বলেন, ‘মক্কা চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। এটি তিন দেশের অভিন্ন নিরাপত্তা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করবে এবং এর মাধ্যমে আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *