লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম লংগদু উপজেলার অসহায় ও দরিদ্র চক্ষুরোগীদের বিনামূল্যে অপারেশনের সুযোগ করে দিতে ৮১ জন রোগীকে চট্টগ্রামে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে লংগদু জোনের উদ্যোগে ও জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ’র নির্দেশনায় দুইটি শান্তি পরিবহনে করে রোগীদের চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।

লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

জোন সূত্রে জানা গেছে, বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো ৮১ জন রোগীর মধ্যে ৪১ জন নারী ও ৪০ জন পুরুষ। দুর্গম পাহাড়ি এলাকার এসব রোগীর চিকিৎসার পাশাপাশি তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও যাতায়াতে ল্যান্স কর্পোরাল রাকিব এবং সৈনিক আল আমিনের নেতৃত্বে সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করছেন।

লংগদু উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসা গ্রহণ সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাকেন্দ্রের দূরত্ব এবং আর্থিক অসচ্ছলতার কারণে অনেক রোগী দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি বা অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের জন্য চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নেওয়া অনেক সময় ব্যয়সাপেক্ষ ও দুরূহ হয়ে পড়ে।

লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

এমন বাস্তবতায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করে রোগীদের চট্টগ্রামে পাঠানোর উদ্যোগটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে দরিদ্র ও অসহায় রোগীরা শুধু চিকিৎসার সুযোগই পাচ্ছেন না, বরং দীর্ঘদিনের দৃষ্টিজনিত সমস্যার সমাধানের সম্ভাবনাও তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি জনপদে এ ধরনের চিকিৎসা সহায়তা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর ওপর চিকিৎসা ব্যয়ের চাপও কমবে।

লংগদুতে ৮১ চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠাল সেনাবাহিনী

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed