‘আদিবাসী’ স্বীকৃতির আড়ালে দেশভাগের ষড়যন্ত্রের অভিযোগ, শাহবাগে প্রতিবাদ সমাবেশ

‘আদিবাসী’ স্বীকৃতির আড়ালে দেশভাগের ষড়যন্ত্রের অভিযোগ, শাহবাগে প্রতিবাদ সমাবেশ

‘আদিবাসী’ স্বীকৃতির আড়ালে দেশভাগের ষড়যন্ত্রের অভিযোগ, শাহবাগে প্রতিবাদ সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘আদিবাসী’ স্বীকৃতির অন্তরালে দেশভাগের ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, গুম, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে ‘বাংলাদেশ মঞ্চ’।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় শাহবাগ চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির আড়ালে দেশভাগের গভীর ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, এ ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট স্থাপন এবং নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত ক্যাম্প বাড়ানোর দাবি জানান বক্তারা। তাদের ভাষ্য, পার্বত্য অঞ্চলে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

May be an image of text

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, জনতার দলের সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান, আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান (বীর প্রতীক), আজাদ পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, সিএইচটি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, স্টুডেন্টস ফর সারভেন্টির আহ্বায়ক জিয়াউর হক এবং জাগো বাংলাদেশের আহ্বায়ক কাজী টিটু।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা ও দেশের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পাহাড়ে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

‘বাংলাদেশ মঞ্চ’-এর আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীসহ অনেকে অংশ নেন।

সমাবেশ থেকে আয়োজকেরা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *