বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব এল-মান্দেব প্রণালিতে হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা থেকে নিজেদের বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ সুরক্ষায় নিজেদের নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল এবং আইএনএস আদিত্যকে মোতায়েন করেছে ভারত।

গত ৯ ও ১০ আগস্ট দুই যুদ্ধজাহাজের পাহারায় বাব এল-মান্দেব প্রণালি পেরিয়েছে দুই ভারতীয় ট্যাংকার জাহাজ এমটি কম্পাস এবং এমটি থালাতা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিছু ছবি পোস্ট করেছে ভারতের নৌবাহিনী। সেসব ছবিতে দেখা গেছে, নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাহারায় বাব এল-মান্দেব প্রণালি পার হচ্ছে তেলবাহী দুই ট্যাংকার জাহাজ এমটি কম্পাস ও এমটি থালাতা এবং সার্বিক পরিস্থিতি ওপর থেকে পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার।

ইয়েমেন থেকে সৌদি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে গত ২০ জুলাই বাব এল-মান্দেব প্রণালিতে অবরোধ জারি করে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। তার পর গত ৪ আগস্ট প্রণালির কাছে ড্রোন হামলার শিকার হয়ে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এসএমভি ফাইজ নুরে ওলিয়া।

জাহাজটির ১৪ ক্রুর মধ্যে ১৩ জন ছিলেন ভারতীয় এবং বাকি একজন ইয়েমেনের নাগরিক। ক্রুদের কারোর প্রাণহানি হয়নি। ইয়েমেনের কোস্টগার্ড বাহিনী তাদের সঠিক সময়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ওই হামলার পরেই বাব এল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

বাব এল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ১৩০ কিলোমিটার দীর্ঘ ও সংকীর্ণ এ জলপথ একদিকে লোহিত সাগর এবং এডেন উপসাগকে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও আংশিকভাবে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব এল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *