কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ছকির আহমদের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে মো. আরমান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুবেল ও আরমান একটি মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। পথে হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রুবেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরমানও গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ডাম্প ট্রাকটি শনাক্ত করে আটক করে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করে। অসতর্কতা ও নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা মহাসড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের আরও সতর্কতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, ব্যস্ত এই মহাসড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যেও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।