চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারকাজে নৌবাহিনী-কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারকাজে নৌবাহিনী-কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারকাজে নৌবাহিনী-কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে পোর্ট টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দ্রুততম সময়ে সাড়া দিয়ে পোর্ট টাগবোট, নৌবাহিনী এবং কোস্ট গার্ড বর্তমানে উদ্ধার ও সহায়তায় নিয়োজিত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

তবে সংঘর্ষে কোনো হতাহত হয়েছে কি না কিংবা জাহাজ দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *