মণিপুরে কৃষকদের ওপর গুলি, দুই নাগা নিহত; আহত ২

মণিপুরে কৃষকদের ওপর গুলি, দুই নাগা নিহত; আহত ২

মণিপুরে কৃষকদের ওপর গুলি, দুই নাগা নিহত; আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় কৃষিকাজে নিয়োজিত কৃষকদের ওপর সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুই নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে লাংকা নাগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের বরাতে কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আধুনিক অস্ত্রে সজ্জিত ৪০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি কৃষকদের ওপর হামলা চালায়।

নিহতরা হলেন—ডব্লিউ চাওয়াং (৩৪) ও কাওয়িদিনাং আবোনমাই (৫৫)। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এম আবোনমাই (৫২) ও এন প্রিনমাই (৫০) নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার প্রতিবাদে মণিপুরের লিয়াংমাই নাগা কাউন্সিল (এলএনসি-এম) লিয়াংমাই নাগা অধ্যুষিত এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ বন্ধের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, হামলার পেছনে নিষিদ্ধ কুকি সশস্ত্র গোষ্ঠী কেএনএফ-পি’র সদস্যরা জড়িত থাকতে পারে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

ঘোষিত বন্ধ কর্মসূচির আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দোকানপাট, সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি নয়—এমন অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে চিকিৎসাসেবা, অগ্নিনির্বাপণ ও অন্যান্য জরুরি সেবা এ কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

লিয়াংমাই নাগা কাউন্সিল স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করা হয়েছে।

হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কী কারণে হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *