মহালছড়িতে স্বর্ণ প্রতারক চক্রের ৬ সদস্য আটক, পালিয়েছে একজন

মহালছড়িতে স্বর্ণ প্রতারক চক্রের ৬ সদস্য আটক, পালিয়েছে একজন

মহালছড়িতে স্বর্ণ প্রতারক চক্রের ৬ সদস্য আটক, পালিয়েছে একজন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিমপাড়া (জয়সেনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চক্রের আরও একজন সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী, মহালছড়ি থানা পুলিশ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ নারীদের কাছ থেকে পুরোনো স্বর্ণালংকার সংস্কার বা মেরামত করে দেওয়ার কথা বলে অলংকার নিয়ে নিতেন। পরে কৌশলে আসল স্বর্ণের পরিবর্তে পিতল দিয়ে তৈরি নকল অলংকার ফেরত দেওয়ার অভিযোগ রয়েছে। এতে অনেক সময় ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে প্রতারণার বিষয়টি বুঝতে পারতেন না।

স্থানীয়দের সন্দেহের কারণে এমন একটি প্রতারণার ঘটনা প্রশাসন ও পুলিশের নজরে আসে। পরে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের মধুপুর থানার মো. আলাউদ্দিনের ছেলে মনু মিয়া; জামালপুরের মাদারগঞ্জ থানার জহুরুল হক ও তাঁর ছেলে বিজয় খান; জামালপুর সদরের খয়েল উদ্দিনের ছেলে শিপন আলী; জামাল মিয়ার ছেলে কাজল মিয়া এবং ময়মনসিংহ সদর এলাকার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এ ধরনের একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে চক্রটির কার্যক্রম ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চক্রটি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল। এ ঘটনায় অপরিচিত ব্যক্তিদের কাছে স্বর্ণালংকার সংস্কার বা মেরামতের জন্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *