অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শিলক খাল রক্ষার দাবিতে বান্দরবানে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শিলক খাল রক্ষার দাবিতে বান্দরবানে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও শিলক খাল রক্ষার দাবিতে বান্দরবানে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও খালের স্বাভাবিক প্রবাহ রক্ষার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বান্দরবান প্রেসক্লাব চত্বরে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা **‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’**সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় বক্তারা শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দীর্ঘদিন ধরে খাল থেকে বালু উত্তোলন করা হলে এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি খালের পরিবেশ ও আশপাশের প্রতিবেশব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের তলদেশ ও পাড়ের গঠন পরিবর্তিত হলে ভবিষ্যতে ভাঙনসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা দেখা দিতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা শিলক খাল রক্ষায় নিয়মিত নজরদারি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।

পরে মানববন্ধন শেষে শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং খাল রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আয়োজকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed