বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ইউনিসেফের ৪০০ কিট বিতরণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ইউনিসেফের ৪০০ কিট বিতরণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ইউনিসেফের ৪০০ কিট বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের মাঝে সহায়ক উপকরণ ও ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। দুর্যোগের পর শিশু ও পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এসব সহায়তা দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতরের CSPB প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় এ সহায়তা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন, CSPB প্রকল্প, সমাজসেবা অধিদফতর, ইউনিসেফ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের হাতে Dignity Kit ও Family Kitসহ বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়ি উপজেলা এবং বান্দরবান পৌর এলাকার উপকারভোগীদের মধ্যে মোট ৪০০টি কিট প্যাকেট বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ২০০টি Dignity Kit ও ২০০টি Family Kit।

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ইউনিসেফের ৪০০ কিট বিতরণ

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা মিল্টন মহুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্রসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুরক্ষা ও মর্যাদা বজায় রাখতে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। বিশেষ করে দুর্যোগের পর শিশুদের মৌলিক প্রয়োজন পূরণ ও পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্ভোগ কমাতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও জানান, ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা, কল্যাণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।