পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স জামান এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।

সোমবার (১৭ আগস্ট) সকালে পানছড়িতে ওএমএসের চাল ও আটা বিক্রির সময় কয়েকজন ক্রেতার প্যাকেট ওজন করে এ অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করা হয়। এ সময় ৫ কেজির প্যাকেটে ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত চাল ও আটা কম পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার কম দামে চাল ও আটা বিক্রির ব্যবস্থা করেছে। কিন্তু ৫ কেজির চাল বা আটা কিনে বাড়িতে নেওয়ার পর ওজন করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যাচ্ছে।

পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

একজন ক্রেতা বলেন, “আমরা গরিব মানুষ। সরকার কম দামে চাল-আটার ব্যবস্থা করেছে। কিন্তু ৫ কেজি চাল বা আটা কিনে বাড়িতে গিয়ে দেখি ওজনে কম। প্রতি প্যাকেটে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত কম দেওয়া হচ্ছে। অভিযোগ করলে বলা হয়, গোডাউন থেকেই কম আসে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

অভিযোগের বিষয়ে মেসার্স জামান এন্ড ব্রাদার্সের মালিক মো. নুরুজ্জামান বলেন, “খাদ্য গোডাউন থেকে প্রতি বস্তায় ১ থেকে ৩ কেজি পর্যন্ত কম দেওয়া হয়। এ কারণেই গ্রাহকদেরও কম দিতে হচ্ছে।”

তবে তাঁর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পানছড়ি উপজেলা ওসি-এলএসডি (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, “বস্তায় চাল কম থাকার কোনো সুযোগ নেই।”

ফলে ওএমএসের চাল ও আটা বিতরণ নিয়ে বিক্রয়কারী প্রতিষ্ঠানের বক্তব্যের সঙ্গে খাদ্যগুদাম কর্তৃপক্ষের বক্তব্যে অসঙ্গতি দেখা দিয়েছে। এতে প্রকৃতপক্ষে কোথা থেকে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় ক্রেতারা সরকারি খাদ্য সহায়তার চাল ও আটা নির্ধারিত পরিমাণে বিতরণ করা হচ্ছে কি না, তা দ্রুত তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *