কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে মো. হানিফ মিয়া (৫৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ মিয়া ঢাকার পল্লবী থানার মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ এলাকার ব্লক-বি’র মোহাম্মদ সিকান্দার গাজীর ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাতে ওসি জানান, গত শুক্রবার (১৪ আগস্ট) হোটেলে উঠেন হানিফ মিয়া। রোববার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন তিনি। এরপর সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের এক কর্মী হানিফের কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি শেখ মোহাম্মদ আলী আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।